০৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

ধুনটে আওয়ামী লীগের ২ নেতাকর্মী গ্রেপ্তার

বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির পথসভায় হামলা, হাতবোমা বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় আওয়ামী লীগ ও শ্রমিক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় সোমবার (৯ নভেম্বর) আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছেন ধুনট থানার ওসি আতিকুল ইসলাম।

রোববার রাত ১০টার দিকে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- ধুনট পৌরসভার পূর্বভরনশাহী গ্রামের প্রয়াত জরিফ খানের ছেলে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান (৫২) এবং মাটিকোড়া গ্রামের প্রয়াত আব্দুস সবুরের ছেলে উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রুবেল আহমেদ (৩৭)।

পুলিশ জানায়, ২০১৮ সালের ২১ ডিসেম্বর বিকাল সাড়ে ৪টার দিকে বিএনপির নেতাকর্মীরা ধুনট শহরের বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ মিছিল শেষে পথসভা করছিলেন। সেই সময় পথসভায় হামলা, হাতবোমা বিস্ফোরণ ও ব্যানারে অগ্নিসংযোগসহ বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন বলে মামলায় অভিযোগ করা হয়।

এ ঘটনায় ২০২৪ সালের ১৭ অক্টোবর ধুনট উপজেলা জাসাসের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরনবী তালুকদার বাদী হয়ে আওয়ামী লীগের নেতাকর্মীসহ ৮১ জনের বিরুদ্ধে মামলা করেন। ওসি আতিকুল ইসলাম বলেন, গ্রেপ্তাররা এজাহারভুক্ত আসামি। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

ধুনটে আওয়ামী লীগের ২ নেতাকর্মী গ্রেপ্তার

Update Time : ০৫:২৫:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬