১০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

নন্দীগ্রামে ইউপি নির্বাচনকে সামনে রেখে ভোটারদের দ্বারপ্রান্তে ছুটছে চেয়ারম্যান প্রার্থী রাজা

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ১নং বুড়ইল ইউনিয়ন পরিষদের সম্ভাব্য নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা হিসাব-নিকাশ। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে যখন চলছে আলোচনা, ঠিক তখনই নতুন মুখ হিসেবে ব্যাপকভাবে আলোচনায় উঠে এসেছেন শিক্ষিত তরুণ যুবক নন্দীগ্রাম উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের সরিষাবাদ পশ্চিম পাড়ার মৃত আবু তাহের আকন্দের ছেলে মোঃ আজাহার আলী রাজা।
ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন গ্রাম, হাট-বাজার ও জনসমাগমস্থলে তার সম্ভাব্য প্রার্থিতা নিয়ে আলোচনা শুরু হয়েছে। স্থানীয়দের ভাষ্যমতে, দীর্ঘদিন ধরে আজহার আলী রাজা সমাজের অসহায় গরীব দুঃখী মানুষদের সেবা করা, অর্থ দিয়ে সহযোগিতা করা, গ্রামে কবরস্থান, ঈদগাহ মাঠ নির্মাণ, মসজিদ নির্মাণে সহযোগিতা, হিন্দু ধর্মাবলম্বীদের সুখে থেকে পাশে দাঁড়ানোসহ সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখার কারণে আজহার আলী রাজা ধীরে ধীরে একটি গ্রহণযোগ্য ও পরিচিত মুখে পরিণত হয়েছেন।স্থানীয় সূত্রে জানা যায়, আজাহার আলী রাজা শিক্ষাজীবন শেষ করে দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক বিভিন্ন উদ্যোগেও তিনি অংশগ্রহণ করে আসছেন। সুখে-দুঃখে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের খোঁজখবর নেওয়া এবং তৃণমূল পর্যায়ে নিয়মিত গণসংযোগের মাধ্যমে তিনি এলাকার মানুষের আস্থা অর্জন করেছেন বলে অনেকেই মনে করেন। বুড়ইল ইউনিয়নের বিভিন্ন এলাকার ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, তরুণ নেতৃত্বের প্রতি সাধারণ মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে।

অনেকেই মনে করছেন, নতুন প্রজন্মের প্রতিনিধি হিসেবে আজহার আলী রাজা নির্বাচনে অংশ নিলে ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ হবে। এলাকার কয়েকজন প্রবীণ ব্যক্তি জানান, আজহার আলী রাজা শিক্ষিত একজন মানুষ, তিনি সবসময় সাধারণ মানুষের সঙ্গে মিশে চলেন এবং মানুষের সমস্যা শোনার চেষ্টা করেন। ফলে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে তার গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে তাকে নিয়ে ইতিবাচক আলোচনা লক্ষ্য করা যাচ্ছে। চেয়ারম্যান পদে নির্বাচনের বিষয়ে আজহার আলী রাজা বলেন, আমি ব্যক্তিগত কোনো স্বার্থ হাসিলের জন্য নয়, মানুষের সেবা করার লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছি। জনগণ যদি সুযোগ দেয়, তাহলে বুড়ইল ইউনিয়নকে একটি আধুনিক, মাদকমুক্ত, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত সেবামূলক ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।

তিনি আরও বলেন, মানুষের কল্যাণ ও উন্নয়নই হবে আমার মূল লক্ষ্য। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, ততই বুড়ইল ইউনিয়নের রাজনৈতিক পরিবেশ গরম হয়ে উঠছে। হাট-বাজার, চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সবখানেই এখন আলোচনার অন্যতম বিষয় আজাহার আলী রাজা।
সব মিলিয়ে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বুড়ইলের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছেন আজহার আলী রাজা ।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

ভবিষ্যতে যেন কেউ দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী

নন্দীগ্রামে ইউপি নির্বাচনকে সামনে রেখে ভোটারদের দ্বারপ্রান্তে ছুটছে চেয়ারম্যান প্রার্থী রাজা

Update Time : ০৬:৫৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬