১০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

ধুনটে স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহাদাৎ গ্রেফতার

বগুড়ার ধুনটে বিএনপির কার্যালয়ে ককটেল হামলার অভিযোগে করা মামলায় শাহাদৎ হোসেন (২৯) নামে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে ধুনট থানা থেকে বগুড়া আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার রাতে ধুনট বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শাহাদাৎ হোসেন পৌর শহরের সদরপাড়া এলাকার শাহ আলমের ছেলে ও উপজেলা সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি।

মামলা সূত্রে জানা যায়, ধুনট পৌর এলাকার পশ্চিম ভরণশাহী গ্রামে ২০২৩ সালের ৭ জুন বিএনপি নেতাকর্মীরা কর্মীসভা করতে থাকেন। এ সময় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ও হামলা চালিয়ে বিএনপির কার্যালয় ভাংচুর করে। এ ঘটনায় ২০২৫ সালের ২৬ জানুয়ারী উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আশাদুল ইসলাম বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে শাহাদাৎ হোসেনকে পুলিশ গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

ভবিষ্যতে যেন কেউ দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী

ধুনটে স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহাদাৎ গ্রেফতার

Update Time : ০৭:০৭:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬