হিন্দোল একাডেমির আয়োজনে ও ভোর হলো এবং দল অন্যরকম এর সহযোগিতায় বৃহস্পতিবার (৫ নভেম্বর) শহীদ টিটু মিলনায়তন চত্বর রোমেনা আফাজ মুক্তমঞ্চে শুরু হয়েছে দুই দিনব্যাপী দ্বিতীয় ‘সৃজননন্দন উৎসব-২০২৬।’ বিকেল ৪ টায় উৎসবের উদ্বোধন করেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া ৬ আসনের সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, জেলা কালচারাল অফিসার মোঃ মাহমুদুল হাসান, জাসাস বগুড়া জেলা শাখার আহ্বায়ক ওয়াহিদ মুরাদ, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডঃ এনামুল হক আর্ট এন্ড কালচারাল একাডেমির অধ্যক্ষ মোঃ আব্দুল হান্নান, উত্তরা বাইক সেন্টার এর স্বত্বাধিকারী মোঃ আবু মোত্তালেব মানিক। আলোচনা সভার সভাপতিত্ব করেন সৃজননন্দন উৎসব এর আহ্বায়ক এড. পলাশ খন্দকার। স্বাগত বক্তব্য রাখেন সদস্য সচিব সোবহানী বাপ্পী।
প্রথমদিনে সৃজননন্দন উৎসবে হিন্দোল একাডেমি ও ভোর হলো সাংস্কৃতিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সৃজননন্দন উৎসব ২০২৬ হতে শিল্প ও সংস্কৃতি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সাহিত্যে বজলুল করিম বাহার, সংগীতে তৌফিকুল আলম টিপু, সাংবাদিকতায় মোজাম্মেল হক লালু, চিত্রকলায় হেলেনা খানম ইরানী, শিক্ষকতায় প্রকৌশলী সাহাবুদ্দীন সৈকত, নাটকে এ.টি.এম নজরুল ইসলাম, শিশু সংগঠক পলাশ খন্দকার, আবৃত্তিতে শরীফ মজুমদার ও নৃত্যে আব্দুস সামাদ পলাশ (মরণোত্তর) সম্মাননা প্রদান করা হয়। আজ শুক্রবার বিকেলে উৎসবের দ্বিতীয় দিনেও রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও দল অন্যরকম এর পরিবেশনা।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 























