বগুড়া জেলার শেরপুর উপজেলা, পৌর, সকল ইউনিয়ন ও ওয়ার্ড জাতীয়তাবাদী যুবদলের কমিটি বিলুপ্ত করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বগুড়া জেলা যুবদলের সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম তুহিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলকে সাংগঠনিক ভাবে গতিশীল করার লক্ষ্যে বগুড়া জেলা যুবদলের অধীনস্থ শেরপুর উপজেলা, শেরপুর পৌর, সকল ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের কমিটি বিলুপ্ত করা হয়েছে।
বগুড়া জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসান ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 
























