০৫:১৫ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬

মিরপুরে আজও পুলিশ-পোশাক শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়া

রাজধানীর মিরপুরে পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়া চলছে। সোমবার (২ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে পোশাক শ্রমিকরা রাস্তায় অবস্থান নিলে পুলিশ তাদের ধাওয়া দেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া চলমান রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে পোশাক শ্রমিকরা আবারও মিরপুর-১০ এলাকায় অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে। এ সময় দুই পক্ষের মধ্যে শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া। পোশাক শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ টিয়ারশেল ছোড়ে।

পরে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ ঘটনায় এলাকাজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। পুলিশ রাস্তায় কাউকে দাঁড়াতেই দিচ্ছে না। সন্দেহ হলেই তাকে জিজ্ঞাসাবাদ করছে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ‘শ্রমিকরা রাস্তা অবরোধ করতে এসেছিল আমরা তাদের সরিয়ে দিয়েছি।’

এরা আগে রবিবার ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে শুরু হওয়া এ আন্দোলনে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষে জড়ান শ্রমিকরা।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

নন্দীগ্রামে বিভিন্ন ক্লিনিক পরিদর্শনে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা

মিরপুরে আজও পুলিশ-পোশাক শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়া

Update Time : ১১:৩৫:০২ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬