০৯:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি নিয়ে যা বললেন অতিরিক্ত প্রেস সচিব

জাপান থেকে প্রধানমন্ত্রীকে নিয়ে আসা বিমানের যান্ত্রিক ত্রুটির বিষয়ে তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেছেন, একটা ঘটনা ঘটে গেছে। তবে এটি বেশি কিছু না। ইঞ্জিন ঠিক ছিল। পাখাতে সামান্য সমস্যা ছিল, যা পরে ঠিক করা হয়।

জাপানে চারদিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী, তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৪৮ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে এক প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব এসব কথা বলেন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী অন্য বিমানে আসতে পারতেন বা থেকে যেতে পারতেন। তা তিনি করেননি। সবাইকে শান্ত করছেন। একসঙ্গে আসার প্রতিশ্রুতি দিয়েছেন এবং একসঙ্গে এসেছেন। ত্রুটির সময় তিনি সবার সঙ্গে কথা বলেন, খোঁজ নেন। সবার খাবার ব্যবস্থা করেন।’

এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান শিশুদের জন্য খাবারের ব্যবস্থা করেন বলে জানান আতিকুর রহমান রুমন। তিনি বলেন, ‘তিনি তাৎক্ষণিক বিমানের যাত্রীদের অভয় দেন। বিশেষ করে বাচ্চারা যেন কান্নাকাটি না করে, তারা যেন ভালোভাবে ফিরতে পারে, সে বিষয়ে খোঁজ নিয়েছেন।’

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে গত ২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত জাপান সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি নিয়ে যা বললেন অতিরিক্ত প্রেস সচিব

Update Time : ০৭:৩৮:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬