০২:২০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

এলডিসি উত্তরণে আরও ৩ বছর সময় পেল বাংলাদেশ

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের জন্য বাংলাদেশকে আরও তিন বছর সময় দিয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদ (ইউএনজিএ)। ফলে ২০২৬ সালের ২৪ নভেম্বরের পরিবর্তে ২০২৯ সালের ২৪ নভেম্বর এলডিসি থেকে উত্তরণ ঘটবে বাংলাদেশের।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের সময় বাড়ানোর প্রস্তাব অনুমোদন করা হয়। বাংলাদেশের পক্ষে উরুগুয়ে প্রস্তাবটি উত্থাপন করে। বিশেষ বিবেচনায় বাংলাদেশের উত্তরণ-পূর্ব প্রস্তুতিকাল আরও তিন বছর বাড়ানোর সিদ্ধান্ত নেয় সাধারণ পরিষদ।একই অধিবেশনে নেপালের এলডিসি উত্তরণ-পূর্ব প্রস্তুতিকালও তিন বছর বাড়ানোর অনুরোধ অনুমোদন করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ। অধিবেশনে সভাপতিত্ব করেন সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমান।

জাতিসংঘের গৃহীত প্রস্তাবে বলা হয়েছে, বাংলাদেশের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল অতিরিক্ত তিন বছর বাড়িয়ে ২০২৯ সালের ২৪ নভেম্বর পর্যন্ত নির্ধারণ করা হলো। এই সময়ের মধ্যে অর্থনীতির কাঠামোগত দুর্বলতা দূর করা, রপ্তানি সক্ষমতা বাড়ানো এবং আন্তর্জাতিক বাণিজ্য পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার প্রস্তুতি নিতে পারবে বাংলাদেশ।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

এলডিসি উত্তরণে আরও ৩ বছর সময় পেল বাংলাদেশ

Update Time : ১২:৩৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬