০৯:০৪ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

কাহালুতে সৎ বাবার বাড়িতে এক যুবকের আত্মহত্যা

বগুড়ার কাহালুতে সৎ বাবার বাড়ির শয়ন কক্ষের তীরের সঙ্গে রশি বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন সৎ ছেলে আবু হানিফ (২২)। গত বৃহস্পতিবার রাত ১০টার পর থেকে শুক্রবার (৩০ অক্টোবর) ভোরের মধ্যে যে কোনো সময় কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের সাতরুখা গ্রামে এ ঘটনা ঘটে। আবু হানিফ ওই গ্রামের আব্দুল গফফারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়,হানিফের মা মোছা: হামিদা বেগমের সঙ্গে তার প্রথম স্বামী আব্দুল গফফারের বিবাহ বিচ্ছেদ হয়। পরবর্তীতে হামিদা বেগম একই গ্রামের মো: আব্দুল কাদেরকে দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় বিয়ের পর থেকেই আবু হানিফ মায়ের সঙ্গে সৎ বাবার বাড়িতে থেকে দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করতেন।

শুক্রবার (৩০ অক্টোবর) ভোর ৬ টার দিকে শয়ন কক্ষ থেকে আবু হানিফের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। কাহালু থানার এসআই মো: নুর ইসলাম জানান, হানিফের মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় কাহালু থানায় একটি ইউ’ডি মামলা দায়ের করা হয়েছে। তবে তার আত্মহত্যার প্রকৃত কারণ জানা যায়নি।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

কাহালুতে সৎ বাবার বাড়িতে এক যুবকের আত্মহত্যা

Update Time : ০৬:৩৬:৩২ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬