বিশ্ব পোলিও দিবস উপলক্ষে শনিবার (২৪ অক্টোবর) ডিস্ট্রিক্ট-৬৪ এর অধীনে বগুড়ার তিনটি ক্লাব—রোটারি ক্লাব অব বগুড়া, রোটারি ক্লাব অব বগুড়া করতোয়া এবং রোটারি ক্লাব অব মহাস্থান, বগুড়া-এর যৌথ উদ্যোগে র্যালি ও বেলুন উড্ডয়ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) সকালে শহরের নবাববাড়ী রোডস্থ রানার প্লাজা থেকে র্যালিটি শুরু হয়ে বগুড়া শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের সাতমাথায় বেলুন উড্ডয়নের মাধ্যমে বিশ্ব পোলিও দিবসের কর্মসূচি উদযাপন করা হয়।
‘পোলিওমুক্ত বিশ্ব গড়ার প্রত্যয়’ নিয়ে আয়োজিত এ কর্মসূচিতে বগুড়ার তিনটি রোটারি ক্লাবের সদস্যবৃন্দ এবং রোটার্যার্ক্ট ক্লাব অব বগুড়া অংশগ্রহণ করে। কর্মসূচির মাধ্যমে পোলিও নির্মূলে জনসচেতনতা বৃদ্ধি, শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করা এবং বিশ্বকে পোলিওমুক্ত রাখতে সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-রোটারি ক্লাব অব বগুড়ার প্রেসিডেন্ট সাজেদুল বারী লিখন, ক্লাব সেক্রেটারি শফিকুল ইসলাম বিপুল, পিপি রেজাউল হাসান রানু, মামদুদুর রহমান শিপন, লুৎফর রহমান নিরো, এমএ জিন্নাহ, মোরশিদা খাতুন, সুলতানা পারভীন শ্রাবণী, ডা. মনসুর রহমান, রেজাউল হক, নুরুল বাশার চন্দন, রেজাউল হক বুলু, শাহীন কাদির, সঞ্জীব প্রসাদ জয়সওয়াল, নবিউল ইসলাম নয়ন, রফিকুল ইসলাম বুলবুল, রাশেদুর রহমান হান্নান, রফিকুল ইসলাম রফিক, চন্দন কুমার রায়, সানাউল হক দুলাল, কামাল ইনেনু টিংকু, এসএম সিদ্দিকুর রহমান, মনজুর কাদের, ইয়াসমিন হাসান প্রমুখ।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 























