মন্ত্রিপরিষদের কোনো সদস্যের প্রতি প্রধানমন্ত্রীর পদত্যাগ বা অন্য কোনো নির্দেশ এলে তা কার্যকর করা প্রথাগতভাবে বাধ্যতামূলক বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
তিনি বলেছেন, এ ধরনের কোনো সিদ্ধান্ত কার্যকর হওয়ামাত্রই দ্রুততম সময়ে সংবাদ সম্মেলন করে দেশবাসীকে বিস্তারিত জানানো হবে, ইনশাআল্লাহ।’
রোববার (১৮ অক্টোবর) দিনগত রাত ১২টা ৩৫ মিনিটে ইশরাক হোসেনের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানানো হয়।
পোস্টে বলা হয়, ‘মাননীয় প্রধানমন্ত্রীর তরফ থেকে মন্ত্রিপরিষদের যে কোনো সদস্যের প্রতি পদত্যাগ অথবা অন্য যে কোনো নির্দেশ আসার সঙ্গে সঙ্গে সেটি কার্যকর করা প্রথাগতভাবে বাধ্যতামূলক অথবা স্বয়ংক্রিয়ভাবে তা কার্যকর হয়ে যায়। অতএব, এ সংক্রান্ত কোনো তথ্য তৃতীয়, চতুর্থ অথবা আরও দূরবর্তী কোনো ব্যক্তির মাধ্যমে যাচাই করার প্রয়োজনীয়তা নেই।
‘মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় অথবা আমার ক্ষেত্রে এ ধরনের কোনো সিদ্ধান্ত কার্যকর হওয়ামাত্রই দ্রুততম সময়ে সংবাদ সম্মেলন করে দেশবাসীকে বিস্তারিত জানানো হবে, ইনশাআল্লাহ।’
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 





















