০৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

তথ্য কমিশন একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে : প্রধান তথ্য কমিশনার

প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান বলেছেন, তথ্য কমিশন কোনো সরকার বা বিশেষ ব্যক্তির জন্য নয়, জনগণের জন্য কাজ করবে। জনগণের তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করা, তথ্য কমিশনের কার্যক্রম সম্পর্কে মানুষকে জানানো এবং কমিশনে সাধারণ মানুষের প্রবেশাধিকার সহজ করাই হবে প্রাথমিক কাজ।নীতিশাস্ত্র শিখুন

রোববার (১৮ অক্টোবর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রথমবারের মতো তথ্য কমিশনে নারী সদস্য নিয়োগ এবং কমিশনের কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে লিঙ্গ নয়, দায়িত্বই মুখ্য। সমাজে নারী-পুরুষ যেন সমান গুরুত্ব ও অগ্রাধিকার পান, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তিনি বলেন, গত ১৭ বছরে তথ্য কমিশন থাকলেও উল্লেখযোগ্য কোনো কাজ করতে পারেনি। একই সঙ্গে কমিশনে প্রয়োজনীয় নিয়োগও দেওয়া হয়নি। নতুন কমিশন একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে এবং জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তথ্য কমিশনের কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতার অভাবের কথা উল্লেখ করে নাহরিন ইসলাম খান বলেন, তথ্য কমিশন ও মানবাধিকার কমিশন যেকোনো দেশের জন্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। কিন্তু তথ্য কমিশন আগে সেভাবে কার্যকর ভূমিকা রাখতে পারেনি। তাই নতুন কমিশনের প্রথম কাজ হবে মানুষকে এর কার্যক্রম সম্পর্কে জানানো এবং কীভাবে সহজে তথ্যের অধিকার প্রয়োগ করা যায়, তা নিশ্চিত করা। একই সঙ্গে কমিশনে সাধারণ মানুষের প্রবেশাধিকার সহজ করার ওপর গুরুত্ব দেয়া হবে।

প্রধান তথ্য কমিশনার আরও বলেন, বাংলাদেশের সব মানুষের জন্য তথ্য কমিশনের দরজা খোলা থাকবে। যেকোনো ধরনের তথ্য পাওয়ার অধিকার বাস্তবায়নে আমরা কাজ করব। কোনো বিশেষ ব্যক্তি বা সরকারের স্বার্থের পরিবর্তে জনগণের অধিকারকে প্রাধান্য দেওয়া হবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

রাখি সাওয়ান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

তথ্য কমিশন একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে : প্রধান তথ্য কমিশনার

Update Time : ০৪:৩৩:৫০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬