০৯:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

বগুড়ায় ডেঙ্গুতে এক যুবকের মৃত্যু, ৫১ রোগী হাসপাতালে

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আনন্দ মন্ডল (৩৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার বাসিন্দা।

বুধবার (১৪ অক্টোবর) বেলা আড়াইটার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়ার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. ফারজানুল ইসলাম নির্ঝর।

শজিমেক হাসপাতালের উপপরিচালক ডা. মঞ্জুর ই মুর্শেদ জানান, আনন্দ মন্ডল দুই দিন আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়। চিকিৎসকদের প্রাথমিক তথ্য অনুযায়ী, ডেঙ্গুজনিত বিভিন্ন জটিলতার কারণে তার মৃত্যু হয়েছে।

ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. ফারজানুল ইসলাম নির্ঝর বলেন, শজিমেক হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছে। বর্তমানে বগুড়া জেলায় ৫১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

শেরপুরে মাদকসহ ৪ জন গ্রেপ্তার, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড

বগুড়ায় ডেঙ্গুতে এক যুবকের মৃত্যু, ৫১ রোগী হাসপাতালে

Update Time : ০৭:৩৭:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬