০৯:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

শেরপুরে মাদকসহ ৪ জন গ্রেপ্তার, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড

বগুড়ার শেরপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে হেরোইন, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) উপজেলার উত্তর সাহাপাড়া ও খন্দকারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উত্তর সাহাপাড়ার শ্রী সুনীল বাঁশফোড় (২০), খন্দকারপাড়ার মো. আহসানুর (৩৫) ও মো. তুষার খন্দকার (৪০) এবং ঘোষপাড়ার শ্রী বাবলু চক্রবর্তী (৪০)। তাঁদের মধ্যে সুনীল বাঁশফোড়ের বাবার নাম শ্রী কৃষ্ণ বাঁশফোড়, আহসানুর ও তুষার খন্দকারের বাবার নাম মৃত তোজাম্মেল হক এবং বাবলু চক্রবর্তীর বাবার নাম মৃত মহাদেব চক্রবর্তী।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে। এ সময় তাঁদের কাছ থেকে পাঁচটি ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি ইয়াবা ট্যাবলেট ও ২৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত প্রথম তিনজনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেন। অপর ব্যক্তিকে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বগুড়া কার্যালয়ের ‘ক’ সার্কেলের আভিযানিক দল এ অভিযানে অংশ নেয়।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

শেরপুরে মাদকসহ ৪ জন গ্রেপ্তার, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড

শেরপুরে মাদকসহ ৪ জন গ্রেপ্তার, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড

Update Time : ০৮:২৫:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬