০৯:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

সারিয়াকান্দিতে দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৩৫ হাজার টাকা জরিমানা

বগুড়ার সারিয়াকান্দিতে খাদ্যপণ্যে অনিয়মের দায়ে দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে বগুড়া জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

ভোক্তা অধিকার সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলার কুতুবপুর ইনিয়নের রুপা বেকারিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করে, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, নিম্নমানের উপাদান ব্যবহার, বিএসটিআইয়ের মানসনদ সংক্রান্ত অনিয়ম এবং পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, একই দিনে উপজেলার পৌর এলাকার গোল্ডেন ফুড এন্ড রেস্টুরেন্টেও অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করে নিষিদ্ধ কেওড়া জল ব্যবহার এবং রেড বুল বিক্রি ও সরবরাহের দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মেহেদী হাসান ও নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল মিয়া। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মেহেদী হাসান বলেন, ভোক্তা অধিকার আইনে দুই প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির চক্রান্ত চলছে: রিজভী

সারিয়াকান্দিতে দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৩৫ হাজার টাকা জরিমানা

Update Time : ০৬:১৮:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬