০৮:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

বগুড়ায় জানালার গ্রীল কেটে দুঃসাহসিক চুরি

বগুড়া মহানগরের জামিলনগর এলাকার একটি টিনশেড বাসার জানালার গ্রীল কেটে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে৷ গতকাল মঙ্গলবার (১৩অক্টোবর) বিকেলে এই চুরির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বাড়ির মালিক বগুড়া পৌরসভার সাবেক কর্মচারী ইন্তেজার রহমান ৷

তিনি জানান, জামিলনগর মসজিদের পাশে চায়ের দোকান পরিচালনা করেন। বিকেলে দোকানে কাজ করছিলেন তিনি। তার স্ত্রী বাড়ির বাহিরে মেয়েদের আরবী পড়ান৷ বিকেল ৪টার কিছু পর তার স্ত্রীও বাহিরে পড়াতে যান৷ বাসায় আর কেউ ছিলেন না, তালা দেওয়া ছিল মেইন গেটে৷ বিকেল পাঁচটার পর তার স্ত্রী বাসায় তালা খুলে প্রবেশ করে দেখতে পান ট্রাং, বিছানার চাদর, আলমারির জিনিসপত্র ওলোট পালট করে রাখা৷ পরে তিন ঘরের শেষের ঘরে গিয়ে দেখেন জানালার গ্রীল কাটা।

তার স্ত্রী নাজমা বেগম জানান, তাদের ট্রাংকের তালা ভেঙ্গে জামানো নগদ আনুমানিক ২০হাজার টাকা খোয়া গেছে। এছাড়াও দেওয়ালে থাকা ৩২ইঞ্চি একটি স্মার্ট এলইডি টিভি ও অন্যান্য মূল্যবান তৈজসপত্র নেই।
ইন্তেজার রহমান আরও জানান, এখনও থানা পুলিশের কাছে লিখিত অভিযোগ করেন নি, ঘটনার আকস্মিকতায় তারা এখনও বুঝতে পারছেন না আরও কিছু চুরি হয়েছে কি না৷

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির চক্রান্ত চলছে: রিজভী

বগুড়ায় জানালার গ্রীল কেটে দুঃসাহসিক চুরি

Update Time : ০৬:০৪:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬