০৫:০৬ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

দুপচাঁচিয়ায় বিয়াম স্কুল এন্ড কলেজের ৪ শিক্ষার্থীর “প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ড” অর্জন

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের ৩ জন স্কাউট ও ১জন গার্ল ইন স্কাউট “প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ড” অর্জন করেছেন। এরা হলেন একরাম চৌধুরী মাহি, আদরিত আহম্মদ অপূর্ব, নাঈমুস সাদাত ও স্পৃহা পাল। গত বৃহস্পতিবার বাংলাদেশ স্কাউটস এর পরিচালক (প্রোগ্রাম) মাহফুজা পারভীন স্বাক্ষরিত চিঠিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

এতে উল্লেখ করা হয়, মূল্যায়নে সারাদেশে “প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ড” এর জন্য ৬০৮ জন স্কাউটসকে চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে। এদের মধ্যে বগুড়া জেলার ১২ জন রয়েছে। তাদের মধ্যে দুপচাঁচিয়া বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ থেকে ৪ জন “প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ড” অর্জনের তালিকায় রয়েছে।
গর্বিত শিক্ষার্থীরা হলেন—
১. মোঃ একরাম চৌধুরী মাহি ২. আদরিত আহম্মদ আপূর্ব ৩. মোঃ নাঈমুস ৪. স্পৃহা পাল
বাংলাদেশ স্কাউটসের জাতীয় পর্যায়ের এই মর্যাদাপূর্ণ অর্জন তাঁদের শৃঙ্খলা, নেতৃত্ব, সেবামূলক মনোভাব, অধ্যবসায় ও দক্ষতার উজ্জ্বল স্বীকৃতি।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

দুপচাঁচিয়ায় বিয়াম স্কুল এন্ড কলেজের ৪ শিক্ষার্থীর “প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ড” অর্জন

Update Time : ০৭:৪৯:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬