০৮:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

কাহালু’র তাঁত প্রশিক্ষণ কেন্দ্র এখন উদ্বোধনের অপেক্ষায়

বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের আওতায় বাংলাদেশ তাঁত বোর্ডের অধীনে কাহালু সদরে অবস্থিত ৫তলা বিশিষ্ট নব-নির্মিত তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার পরিদর্শন করেছেন তাঁত বোর্ডের চেয়ারম্যান মো: জাকির হোসেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে তিনি এ কেন্দ্রটি পরিদর্শন করেন। এ সময় তার সাথে ছিলেন বাংলাদেশ তাঁত বোর্ড এর সদস্য (অর্থ) ড. মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, পরিচালক (প্রশাসন) উপসচিব কে এম আবুল কালাম আজাদ, ব্যবস্থাপক (মার্কেটিং) এবাদত হোসেন, কাহালু বেসিক সেন্টার এর লিয়াজোঁ অফিসার তন্ময় কুমার প্রমুখ।

পরিদর্শনের পূর্বে কেন্দ্রের সেমিনার কক্ষে কাহালু বেসিক সেন্টারের আওতাধীন বিভিন্ন তাঁত সমিতির সদস্যদের সাথে তিনি মত বিনিময় করেন। উল্লেখ্য ৬ কোটি টাকা ব্যয়ে ২০২২ সালের জুলাই মাসের শেষের দিকে ৫ তলা বিশিষ্ট তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার নির্মাণ কাজ শুরু হয়।

২০২৬ সালে ৪ ফ্রেব্রুয়ারী সীমানা প্রাচীর ব্যতিত প্রশিক্ষন কেন্দ্রের অবকাঠামো গণপূর্ত বিভাগ তাঁত বোর্ডের কাছে হস্তান্তর করেন। তবে কিছু জটিলতার কারণে কেন্দ্রটি এখনও উদ্বোধন করা যায়নি। চলতি বছরেই কেন্দ্রটি উদ্বোধন হবার সম্ভাবনা রয়েছে বলে জানা যায়।

এ প্রশিক্ষণ কেন্দ্রে বগুড়া, নওগাঁ, জয়পুরহাট ও গাইবান্ধা এই ৪ জেলার তাঁত পেশার মানুষসহ সাধারণ মানুষও প্রশিক্ষণ নিয়ে তাদের ভাগ্য বদলাতে পারবে। আর প্রতি ব্যাচে প্রশিক্ষণার্থীর সংখ্য থাকবে মোট ২০ জন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

বিএনপি ক্ষমতায় আসার পর আগের মতোই দেশে খুন-সন্ত্রাস চলছে: পীর রেজাউল করীম

কাহালু’র তাঁত প্রশিক্ষণ কেন্দ্র এখন উদ্বোধনের অপেক্ষায়

Update Time : ০৭:১৩:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬