০৭:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

মোকামতলায় মহাসড়কের সেতুর মুখ বন্ধ থাকায় জলাবদ্ধতা

বগুড়ার মোকামতলায় মহাসড়কের ডাকবাংলা সেতুর মুখ বন্ধ ও মাটি ভরাট করে গড়ে তোলা হয়েছে অবৈধ স্থাপনা ও দোকানঘর। ফলে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়েছে প্রায় চার বছর আগে। এতে রাস্তার পাশে জলবদ্ধতার কারণে প্রায় দেড়শ বিঘা জমিতে ফসল উৎপাদন করতে পারছে না স্থানীয় কৃষকরা। ঢাকা রংপুর চার লাইন মহাসড়কে নির্মাণ করা হয় বিশাল আকারে সেতু।স্থানীয় ট্যুর খুঁজুন

স্থানীয়রা জানান দেশ স্বাধীনের আগে এখানে বড় একটি সেতু ছিল। পরে সেতুটি ভেঙ্গে চার লাইন সড়কে নতুন করে সেতু নির্মাণ করা হয়। স্থানীয়ভাবে মোকামতলা বন্দরে ডাকবাংলা সেতু নামে পরিচিত। সেতুটির পশ্চিম পাশে লক্ষ্মীপুর, ভাগকোলা ,ও রামচন্দ্রপুর গ্রাম অবস্থিত। ওই তিন গ্রামের একটি ফসলি মাঠ আছে । বর্ষা মৌসুমের ওই মাঠের পানি সেতুর নিচ দিয়ে নিষ্কাশন হতো।

কিন্তু স্থানীয় কিছু অসৎ ব্যক্তি সেতুর মুখ ভরাট করেছে। সেখানে গড়ে তুলেছেন অবৈধভাবে স্থাপনা ও দোকান ঘর । যার ফলে মাঠের পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে মাঠটিতে জলবদ্ধতা ও কচুরিপানায় ভরে গেছে। এ কারণে গত চার বছর ওই মাঠে কোন ফসল উৎপাদন করতে পারছে না কৃষকরা। ভুক্তভোগী স্থানীয়দের দাবি অবৈধ স্থাপনা ও দোকানঘর উচ্ছেদ করা হোক এবং সেতুর নিচ দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হোক।

উপজেলা কৃষি অফিসার আব্দুল হান্নান জানান। ফসলের মাঠটি জলবদ্ধতা ও কচুরিপানা মুক্ত করে ফসল উৎপাদনের ব্যবস্থা করা প্রয়োজন। বগুড়া সড়ক ও জনপদ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবুল মনছুর আহমেদ জানান বিষয়টি তার জানা নেই। তবে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তার মাধ্যমে খোঁজখবর নিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জানাবেন বলে তিনি জানান।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

কাহালুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মহিলার মৃত্যু

মোকামতলায় মহাসড়কের সেতুর মুখ বন্ধ থাকায় জলাবদ্ধতা

Update Time : ০৬:২৯:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬