বিজ্ঞানের নানা বিষয় ও সমসাময়িক বিষয় নিয়ে যুক্তি পাল্টাযুক্তি ও যুক্তিখন্ডনের মধ্যে দিয়ে বগুড়ায় গত বুধবার শেষ হলো বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা। বগুড়া আমর্ড পুলিশ পাবলিক স্কুল ও কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এই প্রতিযোগিতার প্রধান অতিথি ছিলেন বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। প্রতিযোগিতায় বগুড়া জিলা স্কুল চ্যাম্পিয়ন ও বিয়াম মডেল স্কুল ও কলেজ রানার্স আপ হয়। শ্রেষ্ঠ বক্তা হয়েছে জিলা স্কুলের সাজ্জাদুর রহমান।
সমকাল সুহৃদ সমাবেশ বগুড়ার সভাপতি আবু মোত্তালেব মানিকের সভাপতিত্বে সকালে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ৪ এপিবিএন বগুড়ার পুলিশ সুপার মধুসদুন রায়, বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রিজের সিনিয়র সহসভাপতি বগুড়া মহানগর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, বগুড়া এপিবিএন পাবলিক স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবা হক, সমকালের উত্তরাঞ্চলীয় প্রতিনিধি লিমন বাসার। আরও ছিলেন-সরকারি আজিজুল হক কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোস্তফা কামাল সরকার, সরকারি আজিজুল হক কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তামান্না ইয়াসমিন, সরকারি আজিজুল হক কলেজের ভূগোল বিভাগের প্রভাষক সাজু মিয়া, সমকাল বগুড়ার ভারপ্রাপ্ত ব্যুরো প্রধান এসএম কাওসার, সমকাল সুহৃদের সহসভাপতি শেখর রায়, সুহৃদের সহসভাপতি সাজিয়া আফরিন সোমা, সুহৃদের সাধারণ সম্পাদক আসলাম হোসাইন, শাওনেওয়াজ ইসলাম শাওন প্রমুখ। মডারেটরের দায়িত্ব পালন করেন সুহৃদ সমাবেশ সরকারি আজিজুল হক কলেজ শাখার সভাপতি আবু সাঈদ মিয়া।
সময় নিয়ন্ত্রক ছিলেন তমালিকা। প্রতিযোগিতায় জেলার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে। প্রতিষ্ঠানগুলো হলো-তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয় দুপচাঁচিয়া, ধনকুন্ডি শাহনাজ সিরাজ উচ্চ বিদ্যালয় শেরপুর, মাটিডালি উচ্চ বিদ্যালয় ও কলেজ সদর উপজেলা, কালেক্টরেট স্কুল ও কলেজ বগুড়া সদর, ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ সদর, বিএএফ শাহীন স্কুল ও কলেজ বগুড়া সদর, আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ, বিয়াম মডেল স্কুল ও কলেজ, বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও বগুড়া জিলা স্কুল। জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, দেশের একজন যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে মেধার কোনো বিকল্প নেই। যোগ্যতা অর্জনের জন্য অবশ্যই মেধার বিকাশ ঘটাতে হবে।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 






















