০৮:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির প্রথম এলএনজি কার্গো বাংলাদেশে

যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় কেনা প্রথম তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) কার্গো বাংলাদেশে পৌঁছেছে। ‘এলএনজি জেনেভা’ নামের জাহাজে করে আসা এই কার্গো সামিটের ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) থেকে খালাস করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৪টা ১২ মিনিটে সামিটের ভাসমান এলএনজি টার্মিনালে কার্গোটির খালাস কার্যক্রম শুরু হয়। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা দীর্ঘমেয়াদি এলএনজি চুক্তির প্রথম চালান দেশে সরবরাহ করা হলো। যুক্তরাষ্ট্রের এলএনজি সরবরাহকারী প্রতিষ্ঠান গানভরের সঙ্গে ১৩ বছর মেয়াদি চুক্তি করেছে বাংলাদেশ। চুক্তির আওতায় মোট ১১৭ কার্গো এলএনজি আমদানি করা হবে। এর মধ্যে চলতি বছর দেশে আসার কথা রয়েছে পাঁচটি কার্গো।
মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক অস্থিরতার কারণে জ্বালানি সরবরাহের বিকল্প উৎস নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই দীর্ঘমেয়াদি চুক্তি করা হয়েছে। এর ধারাবাহিকতায় প্রথম কার্গো নিয়ে ‘এলএনজি জেনেভা’ জাহাজটি বাংলাদেশে পৌঁছায়।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির প্রথম এলএনজি কার্গো বাংলাদেশে

Update Time : ০৬:২৮:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬