বগুড়ার ধুনট উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারশিপ প্রত্যাশির আবদেনপত্র সরেজমিন তদন্তকালে তদন্তকারী কর্মকর্তার সামনে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন আবেদনকারী মাহমুদ আলম (৩৬)। তিনি উপজেলার হাসাপোটল গ্রামের আবু তালেবের ছেলে। এ ঘটনায় মাহমুদ আলম বাদি হয়ে বুধবার (১৬ সেপ্টেম্বর) থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার এলাঙ্গী ইউনিয়নের বিলচাপড়ী পয়েন্টের জন্য খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারশিপের আবেদন করেন ৫ জন। এরমধ্যে মাহমুদ আলমও একজন আবেদনকারী। গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় উপজেলা খাদ্য পরিদর্শক তরিকুল ইসলাম ও উপ-খাদ্য পরিদর্শক কামরুজ্জামান খাদ্যবান্ধব কর্মসূচির বিলচাপড়ী পয়েন্টে সরেজমিন তদন্তে যান। এ সময় তদন্ত কার্যক্রম চলাকালে পূর্ব বিরোধের জের ধরে মাহমুদ আলমের ওপর হামলা চালান বিলচাপড়ী গ্রামের ওয়ারেছ ও সাজেদ।
প্রতিপক্ষের হামলায় আহত হন মাহমুদ আলম। এ ঘটনা নিয়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে তদন্ত কার্যক্রম স্থগিত করে কর্মকর্তারা ঘটনাস্থল ত্যাগ করেন। এ ঘটনায় সাজেদ ও ওয়ারেছ আলীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন মাহমুদ আলম।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 





















