বগুড়া প্রেসক্লাবে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে গৃহপরিচারিকা মরিয়ম বেগমের পক্ষে তার ভাই মোঃ আব্দুল আহসান লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি অভিযোগ করেন, মিথ্যা চুরির মামলায় ফাঁসিয়ে মরিয়মকে ছয় মাস কারাভোগ করানো হয়েছে।
আহসান জানান, শাজাহানপুর উপজেলার হাসান আলী মিয়া ও স্কুল শিক্ষিকা হাফিজা খাতুন দম্পতির বাসায় মরিয়ম কাজ করতেন। ২০২৫ সালের ২৪ মার্চ তাদের বাসা থেকে সোনার গয়না চুরির অভিযোগে হাফিজা-হাসান দম্পতি দলবল নিয়ে মরিয়মের বাবার বাড়িতে হামলা চালিয়ে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যান এবং শারীরিক-মানসিক নির্যাতন করেন।
সেই রাতেই মরিয়মের মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করলেও পরে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়। অথচ তিন দিন পর, ২৭ মার্চ, উল্টো মরিয়মের বিরুদ্ধেই ২১ ভরি স্বর্ণ চুরির মামলা দেওয়া হয়। ৬ এপ্রিল আদালতের অনুমতিতে রিমান্ডে নিয়ে মরিয়মকে আবারও নির্যাতন করে ১৬৪ ধারায় জবানবন্দি আদায় করা হয় বলে অভিযোগ করা হয়।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 























