১১:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়ার নয়া সিদ্ধান্ত

২০১৩ সালে আদনান আল রাজীব পরিচালিত ‘অল টাইম দৌড়ের উপর’ নাটকের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন শবনম ফারিয়া। এরপর একের পর এক নাটকে অভিনয় করে অল্প সময়েই দর্শকের কাছে পরিচিতি পান এ অভিনেত্রী। ছোট পর্দায় একটা সময় বেশ ব্যস্ত ও জনপ্রিয় অভিনেত্রীদের তালিকায় ছিলেন তিনি। তবে সাম্প্রতিক সময়ে অভিনয়ে আগের মতো নিয়মিত দেখা যায় না শবনম ফারিয়াকে। বিভিন্ন সময়ে তার ভক্ত ও দর্শকদের মনে প্রশ্ন উঠেছে- কেন অভিনয়ে অনিয়মিত এ অভিনেত্রী?
সম্প্রতি এক অনুষ্ঠানে সেই প্রশ্নেরই উত্তর দিয়েছেন শবনম ফারিয়া। তিনি জানান, অভিনয়ে ফেরার ইচ্ছা থাকলেও নিয়মিত কাজ করতে চান না। ফারিয়া বলেন, আমি এখন জীবনের যে পর্যায়ে আছি, সে জায়গা থেকে নিয়মিত ২২-২৩ দিন অভিনয় করা সম্ভব না। আমি অভিনয় করতে চাই। কিন্তু নিয়মিত যে কাজ, সেটা আমি আর করতে চাই না। বছরে ৫-৬টি কাজ করতে চাই। এটাই আমার সিদ্ধান্ত। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও নিজের অভিনয়ের ছাপ রেখেছেন শবনম ফারিয়া। ২০১৮ সালে ‘দেবী’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার। বর্তমানে নিয়মিত অভিনয়ের বাইরে থাকলেও বছরে হাতেগোনা কয়েকটি বাছাই করা কাজে অভিনয় করার ইচ্ছা রয়েছে এ অভিনেত্রীর।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়ার নয়া সিদ্ধান্ত

Update Time : ০৬:৪৪:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬