১২:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

গাবতলীতে বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

বগুড়ার গাবতলী উপজেলার নশিপুর ইউনিয়নের নিজগ্রাম মধ্যপাড়ায় বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, ভয়ভীতি প্রদর্শন ও জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোঃ বেলাল সাকিদার বাদি হয়ে গাবতলী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বেলাল সাকিদার দলিলমূলে প্রাপ্ত সম্পত্তিতে বসতবাড়ি নির্মাণ করে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। ওই সম্পত্তি নিয়ে মোঃ ইউসুফ আলী, উন্মে শরিফা, আব্দুল হামিদ, সেলিনা আকতার, মোমিন, সিরাজুল মনিরা, সালেহিন মুক্তাদিসহ কয়েকজন ব্যক্তি নিজেদের মালিকানা দাবি করে বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিলে। সম্পত্তি নিয়ে আদালতে একটি মামলা চলমান রয়েছে বলেও অভিযোগে বলা হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টায় অভিযুক্ত ব্যক্তিরাসহ ৩-৫ জন ভাড়াটে লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বেলাল সাকিদারের বসতবাড়িতে গিয়ে তাকে ও তার পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ এবং ভয়ভীতি প্রদর্শন করেন। একপর্যায়ে রামদা, ধারালো ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের মারধরের জন্য উদ্যত হন বলে অভিযোগ করা হয়েছে। এসময় পরিবারের সদস্যরা প্রাণভয়ে অন্যত্র সরে গেলে অভিযুক্তরা বসতবাড়ির টিনের বেড়া, দরজা ও দুটি ড্রাম ভাঙচুর করেন।
হামলাকারীরা বাড়ির ভেতরে জোরপূর্বক বাঁশের বেড়া দিয়ে বসতবাড়ি দখলের চেষ্টা করে। বাদীর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। থানার ডিউটি অফিসার মাহাবুব হোসেন জানান, অভিযোগ হাতে পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া গ্রহন করা হবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

গাবতলীতে বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

Update Time : ০৭:৪৮:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬