০৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

পলাশবাড়ীতে পুকুরে বিষ প্রয়োগে ৩ লাখ টাকার মাছ নিধন

গাইবান্ধার পলাশবাড়ীতে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় তিন লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাতে উপজেলার পবনাপুর ইউনিয়নের ময়মন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, ময়মন্তপুর গ্রামের আব্দুস সামাদ মন্ডলের ছেলে গোলাম কিবরিয়া শাহীন মন্ডল প্রায় পাঁচ বছর আগে স্থানীয় অবিলাশ চন্দ্রের কাছ থেকে ১ লাখ ৫০ হাজার টাকা জামানতের বিনিময়ে প্রায় এক বিঘা পুকুর নিয়ে মাছ চাষ শুরু করেন। সেখানে রুই, মৃগেল, তেলাপিয়াসহ বিভিন্ন প্রজাতির মাছ ছিল। চাকরির কারণে তিনি বাইরে থাকায়, বড় ভাই গোলাম মওলা মন্ডল পুকুরটি দেখাশোনা করতেন।

গোলাম মওলা মন্ডলের অভিযোগ, রোববার (৬ সেপ্টেম্বর) সকালে পুকুরে খাবার দিতে গেলে বিপুল সংখ্যক মাছ মরে পানিতে ভাসতে দেখা যায়। এতে তাদের প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে পুকুরে বিষ প্রয়োগে ৩ লাখ টাকার মাছ নিধন

Update Time : ০৭:০৬:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬