০৫:৩০ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

চিকিৎসা শেষে বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী

ফুসফুসের সংক্রমণ, ঠান্ডা-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন মন্ত্রীর ব্যক্তিগত সহকারী আব্দুল্লাহ আল কায়েস।

তিনি জানান, শনিবার রাত ৯টার পর হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন মন্ত্রী। চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকার পর বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।
এর আগে গত ১ সেপ্টেম্বর রাতে শারীরিক অসুস্থতা নিয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হন ইকবাল হাসান মাহমুদ টুকু। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার ফুসফুসের সংক্রমণ, ঠান্ডা-কাশি ও শ্বাসকষ্টের চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা শেষে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

চিকিৎসা শেষে বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী

Update Time : ০৭:১৩:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬