১১:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

শেরপুরে মৃত পরিবহন শ্রমিকের পরিবারের মাঝে অনুদান প্রদান

বগুড়ার শেরপুরে মৃত পরিবহন শ্রমিকদের পরিবারের মাঝে এককালীন নগদ অর্থ অনুদান প্রদান করা হয়েছে। একই সঙ্গে শ্রমিক সদস্যদের কন্যা, দায়গ্রস্ত পরিবার ও কৃতী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রায় ১২ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় শেরপুর শহরের বাসট্যান্ড করতোয়া বাস টার্মিনালে শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে এ অনুদান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এডহক কমিটির আহ্বায়ক ও পৌরসভার সাবেক মেয়র জানে আলম খোকার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের জাতীয় সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ।

এডহক কমিটির সদস্য সচিব শহিদুল ইসলাম বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সাইদুজ্জামান হিমু, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কেএম মাহবুবার রহমান হারেজ, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু, বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আসিফ সিরাজ রব্বানী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল, উপজেলা সম্মিলিত মালিক-শ্রমিক ঐক্য পরিষদের উপদেষ্টা ও কুসুম্বী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম পান্না, শেরপুর থানার ওসি মো. মঈন উদ্দিন, হাইওয়ে থানার ওসি আইয়ুব আলী, বিএনপি নেতা শফিকুল ইসলাম শফিক, মামুনুর রশীদ আপেল, সোহনুর রহমান লাবলু, জসিম উদ্দিন মন্ডল, শাহ আরিফ, আবু সাঈদসহ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, ‘প্রকৃত শ্রমিকদের যথার্থ মূল্যায়ন করতে হবে। শ্রমিকরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি, তারা দেশের সম্পদ। শ্রমিকদের শ্রম ও ঘামের ওপর দেশের অর্থনীতির অনেকটাই নির্ভরশীল। তাই তাদের ন্যায্য অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’

তিনি আরও বলেন, ‘শ্রমিক সংগঠনগুলোকে লক্ষ রাখতে হবে, কোনো শ্রমিক যেন মাদকের সঙ্গে সম্পৃক্ত হতে না পারে। মাদক শুধু একজন শ্রমিককে নয়, তার পরিবার ও সমাজকেও ক্ষতিগ্রস্ত করে। শ্রমিকদের মাদকমুক্ত রাখতে সংগঠনগুলোকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।’

তিনি বলেন, ‘কর্মরত অবস্থায় কোনো শ্রমিকের মৃত্যু হলে তার পরিবারের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। শ্রমিকদের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

শেরপুরে মৃত পরিবহন শ্রমিকের পরিবারের মাঝে অনুদান প্রদান

Update Time : ০৪:৪১:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬