১০:০৬ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

শেরপুরে চাকা মেরামতের সময় ট্রাক চাপায় ৩ জন নিহত

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে চাকা মেরামত করার সময় কাঠের জগ মিস করে ট্রাক চাপায় ৩ জন প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১ টায় উপজেলার মহিপুর বাজার ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় না পাওয়া গেলেও তাঁরা ওই ট্রাকের চালক, হেলপার ও মেকানিক বলে নিশ্চিত হওয়া গেছে।
​স্থানীয় সূত্রে জানা যায়, একটি কাঠ বোঝাই মিনি ট্রাকের পেছনের চাকা নষ্ট হয়ে গেলে মহাসড়কের ওপরেই গাড়িটি জগ (Jack) দিয়ে উঁচু করে মেরামতের কাজ করছিলেন তাঁরা। কাজ করার একপর্যায়ে হঠাৎ করে জগটি সটকে যায় (মিস করে)। এতে ওপর থাকা কাঠ বোঝাই ভারী ট্রাকটি নিচে থাকা ৩ জনের গায়ের ওপর ছিটকে পড়ে। ঘটনাস্থলেই ওই তিনজনের মৃত্যু হয়।
​সংবাদ পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। পরে ফায়ার সার্ভিস কর্মীরা মরদেহ তিনটি উদ্ধার করে শেরপুর হাইওয়ে থানা-পুলিশের কাছে হস্তান্তর করেন।

​এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আইয়ুব আলী জানান, দুর্ঘটনায় নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

শেরপুরে চাকা মেরামতের সময় ট্রাক চাপায় ৩ জন নিহত

Update Time : ০৭:৫৮:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬