১০:০৮ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

নন্দীগ্রামে সড়ক মেরামত কাজের উদ্বোধন করালেন এমপি মোশারফ

বগুড়ার নন্দীগ্রামে ব্যতিক্রমী আয়োজনে স্থানীয় শ্রমিকদের দিয়ে সড়ক মেরামত কাজের উদ্বোধন করিয়েছেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ মোশারফ হোসেন এমপি।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার নন্দীগ্রাম সদর ইউনিয়নের শহকুড়ি থেকে সিংড়া উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়ন সড়কের নন্দীগ্রাম অংশের মেরামত কাজের উদ্বোধন করা হয়। প্রচলিত রীতি ভেঙে এমপি নিজে ফিতা কেটে উদ্বোধন না করে সড়ক মেরামত কাজে নিয়োজিত স্থানীয় শ্রমিকদের দিয়েই উদ্বোধন করান।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় সড়কটির ০ থেকে ১৮৫০ মিটার পর্যন্ত অংশের পর্যায়ক্রমিক মেরামত করা হবে। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৭৫ লাখ ২৫ হাজার ৩৭০ টাকা। আর চুক্তিমূল্য ৭১ লাখ ৪৯ হাজার ১০১ টাকা।মানচিত্র ডাউনলোড করুন

উদ্বোধনী অনুষ্ঠানে আলহাজ মোশারফ হোসেন বলেন, যারা রাস্তাঘাট নির্মাণ ও সংস্কারের কাজে সরাসরি শ্রম দেন, উন্নয়নের প্রকৃত কারিগর তারাই। তাই তাদের সম্মান জানাতে এবং শ্রমের মর্যাদা তুলে ধরতেই স্থানীয় শ্রমিকদের দিয়ে এ কাজের উদ্বোধন করানো হয়েছে।

তিনি আরও বলেন, জনগণের চলাচলের দুর্ভোগ কমাতে সড়কটির মেরামত কাজ দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।কুরিয়ার বুক করুন

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা, সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা প্রকৌশলী আব্দুল হাকিম, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমনসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উদ্বোধন শেষে আলহাজ্ব মোশারফ হোসেন এমপি উপস্থিত শ্রমিক ও স্থানীয়দের মধ্যে মিষ্টি বিতরণ করেন। এর আগে তিনি উপজেলা উন্নয়ন সহায়তা তহবিলের অর্থায়নে ১০টি হুইলচেয়ার ও ৫টি সেলাই মেশিন উপকারভোগীদের মাঝে বিতরণ করেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

নন্দীগ্রামে সড়ক মেরামত কাজের উদ্বোধন করালেন এমপি মোশারফ

Update Time : ০৬:০০:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬