০৯:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

ধুনটে ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারণার ফাঁদ!

বগুড়ার ধুনটে পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ দিন দিন বাড়ছে। অপরাধী চক্রের এমন তৎপরতায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।

অভিযোগ রয়েছে, চক্রের সদস্যরা নিজেদের পুলিশ বা ডিবির সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তিকে আটক, গ্রেফতার কিংবা মামলায় জড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবি করছে। ভুক্তভোগীদের অভিযোগ, অপরিচিত নম্বর থেকে ফোন করে কিংবা বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে তাদের বিরুদ্ধে অভিযোগ বা মামলা রয়েছে বলে জানানো হয়। এরপর গ্রেফতার এড়াতে টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। অনেক ক্ষেত্রে মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে টাকা পাঠাতে বলা হচ্ছে। এভাবে প্রতারণার শিকার হচ্ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

ভুক্তভোগীদের কয়েকজন এ বিষয়ে থানায় অভিযোগ করলেও এখন পর্যন্ত জড়িতদের শনাক্ত করা সম্ভব হয়নি বলে অভিযোগ রয়েছে। ফলে অপরাধী চক্র আরও বেপরোয়া হয়ে উঠছে। এ বিষয়ে ছাতিয়ানী রোকেয়া ওবায়েদুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) নুর মোহাম্মাদ বলেন, মুঠোফোনে থানার ওসি পরিচয় দিয়ে মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে অবৈধ সুযোগ নেওয়ার চেষ্টা করেন অজ্ঞাত এক ব্যক্তি।

এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। ঘটনার প্রায় এক মাস পেরিয়ে গেলেও অপরাধীকে আজও সনাক্ত করতে পারেনি পুলিশ। ফলে চরম আতংকের মধ্যে দিনাতিপাত করছি। উপজেলার শ্যামগাতী গ্রামের খামারি সোহেল রানা বলেন, মুঠোফোনে ডিবি পুলিশ পরিচয় দিয়ে টাকা দাবি করেন।

ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুস শুকুর বলেন, এ বিষয়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। পুলিশ বা ডিবির পরিচয়ে ফোন করে কেউ টাকা দাবি করলে পরিচয় নিশ্চিত না হয়ে কোনো অর্থ না দেওয়া এবং দ্রুত সংশ্লিষ্ট থানায় বিষয়টি জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

বগুড়ায় স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ধুনটে ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারণার ফাঁদ!

Update Time : ০৮:৪২:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬