০৯:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

সরকার নারী শিক্ষা প্রসারে ডিগ্রি পর্যন্ত অবৈতনিক করার পরিকল্পনা করেছে : কাজী রফিক এমপি

বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া-১ আসনের সংসদ সদস্য আলহাজ কাজী রফিকুল ইসলাম বলেছেন, শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের আরও সচেতন হতে হবে। সরকার শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়ে শিক্ষাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চায়। পাশাপাশি নারী শিক্ষা প্রসারে ডিগ্রি পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালু করার পরিকল্পনা গ্রহণ করেছে।

তিনি সোমবার (৩১ আগস্ট) উপজেলার এনায়েত আলী উচ্চ বিদ্যালয়ে নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এবং অভিভাবক সমাবেশে এ কথাগুলো বলেন। উপজেলা নির্বাহী অফিসার ও ম্যানেজিং কমিটির সভাপতি স্বীকৃতি প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এমদাদুল হক।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-সংসদ সদস্যের মেয়ে কাজী তানজিলা ইসলাম, কাজী তামান্না ইসলাম, কাজী তাবানা ইসলাম, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন, থানার অফিসার ইনচার্জ কবির হোসেন, চেয়ারম্যান গোলাম রব্বানী, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু, সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক, যুবদল নেতা হাজী রাশেদুজ্জামান হান্নান, আমিনুল ইসলাম, মহিদুল ইসলাম মেম্বার প্রমুখ।

শেষে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে মনোজ্ঞ ডিসপ্লে, সালাম প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন, সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

বগুড়ায় স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সরকার নারী শিক্ষা প্রসারে ডিগ্রি পর্যন্ত অবৈতনিক করার পরিকল্পনা করেছে : কাজী রফিক এমপি

Update Time : ০৮:২২:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬