০১:৫৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: গয়েশ্বর

মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা গয়েশ্বর চন্দ্র রায়।

শনিবার বেলা ১১টায় কেরানীগঞ্জের চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে ২০২৬-২৭ অর্থবছরে সংসদ সদস্যের অনুকূলে বরাদ্দকৃত ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সমাজে উদ্বেগজনক হারে মাদকের বিস্তার ঘটেছে। নতুন প্রজন্মকে মাদকের আগ্রাসন থেকে রক্ষা করতে খেলাধুলাসহ সুস্থ ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। খেলাধুলা শরীর ও মনকে সুস্থ রাখার পাশাপাশি যুবসমাজকে অপরাধ ও মাদক থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি বলেন, শুধু আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে মাদক নির্মূল সম্ভব নয়। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। অভিভাবকদেরও সন্তানদের চলাফেরা ও কর্মকাণ্ডের বিষয়ে নজর রাখতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। তিনি বলেন, সুস্থ ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার সুযোগ বাড়াতে হবে। খেলাধুলায় তরুণদের সম্পৃক্ত করা গেলে তারা মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে থাকবে।

পরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠনের মধ্যে ফুটবল, কাবাডি, ব্যাডমিন্টনসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: গয়েশ্বর

Update Time : ০৭:৫৪:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬