১২:১০ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

শেরপুরের মির্জাপুর থেকে ১০ জুয়াড়ি আটক

বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুরে জুয়ার আসর থেকে ১০ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ৬,৫৮০ টাকা জব্দ করা হয়েছে। এছাড়াও বিভিন্ন মামলার আরো ৫ জন আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

​গত ২৭ আগস্ট মধ্যরাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাষ্টারপাড়া এলাকায় একটি ঘরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করে পুলিশ। ​গ্রেফতার কৃত জুয়ারীরা ব্যক্তিরা হলো, মাজেম মণ্ডল (৪২), শহিদুল মণ্ডল (৫৭), নূরনবী (৩৩), সামছুল মণ্ডল (৪০), শফিউল ইসলাম (৩৮), ইসলাম প্রামাণিক (২৭), নাছির উদ্দিন (৩৫), প্রভাত চন্দ্র ঘোষ (৩৮), আব্দুর রাজ্জাক (৩২) এবং সাব্বির আহম্মেদ (৩২) তাঁরা সবাই শেরপুর উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

​পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় গোপনে টাকার বিনিময়ে জুয়ার আসর বসছিল। ২৭ আগস্ট রাতে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীনের নেতৃত্বে টহল পুলিশ খবর পেয়ে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাঁদের হাতেনাতে আটক করা হয়।

শেরপুর থানা অফিসার ইনচার্জ এসএম মঈনুদ্দীন বলেন, ১০জন জুয়াড়িসহ বিভিন্ন মামলার ১৫জন আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

শেরপুরের মির্জাপুর থেকে ১০ জুয়াড়ি আটক

Update Time : ০৫:৩৭:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬