১১:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

বিরোধী দলের ওপর দমন-পীড়ন চলছে: নাহিদ ইসলাম

দেশজুড়ে মানুষ অনিরাপত্তার মধ্যে রয়েছে এবং বিরোধী দলের ওপর দমন-পীড়ন চলছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনে বিরোধী দলের ওয়াকআউটের পর আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ অভিযোগ করেন।

নাহিদ ইসলাম বলেন, সংসদে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয় তুলে ধরলে তা নিয়ে কটূক্তি করা হয়েছে এবং স্পিকারও পক্ষপাতমূলক আচরণ করেছেন। পাশাপাশি মানবাধিকার ও গুম প্রতিরোধ আইন বিচ্ছিন্নভাবে এনে সরকারি দলের পছন্দ অনুযায়ী পাস করিয়ে নেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এটিকে ‘সংসদীয় স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা’ আখ্যা দিয়ে এর প্রতিবাদেই ওয়াকআউট করা হয়েছে বলে জানান নাহিদ।

এর আগে ওয়াকআউটের প্রাক্কালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের একটি বক্তব্যকে কেন্দ্র করে সংসদে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিরোধী দলের সদস্যরা অভিযোগ করেন, স্বরাষ্ট্রমন্ত্রী তাদের তুচ্ছ-তাচ্ছিল্য করেছেন। এ নিয়ে তারা তীব্র আপত্তি জানিয়ে হইচই ও হট্টগোল শুরু করলে কিছু সময়ের জন্য সংসদের কার্যক্রমে অচলাবস্থা তৈরি হয়।

পরে বিরোধী দলের তীব্র আপত্তির মুখে স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্য প্রত্যাহারের কথা জানালেও তাৎক্ষণিকভাবে সংসদের পরিস্থিতি পুরোপুরি শান্ত হয়নি।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

বিরোধী দলের ওপর দমন-পীড়ন চলছে: নাহিদ ইসলাম

Update Time : ০৬:৩০:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬