০৯:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

শেরপুরে পিয়ারা বাগানে হামলা ও হত্যার হুমকির অভিযোগ

বগুড়ার শেরপুরে একটি বাগানে ঢুকে হামলা, মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে কামরুল হাসান সরকারসহ কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় মোছা. রওশনআরা পারভীন নামে এক নারী শেরপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগপ সূত্রে জানা যায়, অভিযুক্ত কামরুল হাসান সরকারের সঙ্গে অভিযোগকারীর স্বামীর কর্মক্ষেত্রের বিরোধকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলছিল। এর জের ধরে গত ২৪ আগস্ট বিকেল সাড়ে ৩টার দিকে শেরপুর থানাধীন সাতরা এলাকায় অভিযোগকারীর পিয়ারা বাগানে কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র, লোহার রড ও বাঁশের লাঠি নিয়ে প্রবেশ করেন। অভিযোগে বলা হয়, তারা বাগানের কেয়ারটেকার মো. সোহানুর রহমানকে মারধর করেন। এ সময় তার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করেন। পরে তারা অভিযোগকারীর পরিবারের লোকজনের সঙ্গেও রাস্তার ওপর মারামারি করে কয়েকজনকে আহত করেন বলে অভিযোগ করা হয়েছে। অভিযোগকারীর দাবি, হামলাকারীরা তাকে ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। এ ঘটনায় পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
অভিযোগকারী অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য শেরপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানা যায়নি।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

শেরপুরে পিয়ারা বাগানে হামলা ও হত্যার হুমকির অভিযোগ

Update Time : ০৭:৩৫:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬