০৮:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬

গাবতলীতে খাদ্যবান্ধবের চাল বিতরণে অনিয়ম ডিলার গ্রেফতার

বগুড়ার গাবতলীতে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫টাকা কেজি দরের চাল বিতরণে অনিয়মের অভিযোগে পীরগাছা বাজার থেকে ডিলার বিএনপির নেতা আব্দুর রশিদকে (৫৩) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ গ্রেফতার করে পুলিশে দিয়েছেন। এ ঘটনায় আজ সোমবার (২৪ আগস্ট) খাদ্য পরিদর্শক মাহমুদা মোস্তাদিয়া বাদি হয়ে তার বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছেন।

জানা গেছে, বর্তমান বিএনপি সরকার দরিদ্র ও অসহায় মানুষদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সারাদেশের ন্যায় গাবতলী উপজেলার ১২টি ইউনিয়নে ২৮জন ডিলারের মাধ্যমে নির্ধারিত কার্ডধারীদের মধ্যে জনপ্রতি ৩০ কেজি করে ১৫টাকা দরে চাল বিতরণ শুরু হয়।

সোমবার (২৪ আগস্ট) বেলা ১১ টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ গাবতলী থানার সোনারায় ইউনিয়নের সাবেকপাড়া বাজারে খাদ্য বান্ধবের চালের ডিলার সোনারায় ইউনিয়ন বিএনপি নেতা আব্দুর রশিদকে ডিলার পয়েন্ট থেকে চাল বিতরণের অনিয়মের অভিযোগে গ্রেফতার করেন।

ডিলারের চাল বিতরণের মাস্টার রোলে ১৪৯ জন সুবিধাভোগীদের জাল টিপসহি অগ্রীম নিয়ে রাখে। সুবিধাভোগীদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা জানান, জন প্রতি ৩০কেজি করে চাল পাওয়ার কথা থাকলেও কেউ চাল পাননি।

ডিলার খাদ্য বান্ধবের চাল অসৎ উদ্দেশ্যে ১৪৯ জনের মাস্টার রোলে কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে সুবিধাভোগীদের ভুয়া টিপসহি অগ্রীম নিয়ে রাখার বিষয়টি স্বীকার করে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মাস্টার রোলে ভুয়া টিপসহি করার অপরাধে রশিদকে গ্রেফতার করে থানা পুলিশের হেফাজতে প্রদান করেন। ধৃত ডিলার আবদুর রশিদ উপজেলার সোনারায় ইউনিয়নের আটবাড়িয়া গ্রামের কছিম উদ্দিনের ছেলে।

এ ব্যাপারে গাবতলী উপজেলা ফুড অফিসার হারুনুর রশিদ হারুন বলেন, খাদ্যবান্ধব কর্মসূচীর চাল বিতরণ না করেই ভুয়া নামের তালিকা তৈরী করার অপরাধে ডিলার আব্দুর রশিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। থানার ওসি রাকিব হোসেন বলেন, থানায় মামলা হয়েছে, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

গাবতলীতে খাদ্যবান্ধবের চাল বিতরণে অনিয়ম ডিলার গ্রেফতার

Update Time : ০৬:৫৬:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬