০৫:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬

আকাশছোঁয়া স্পর্শ অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়ার

বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া রীতিমতো নেটিজেনদের চোখ আটকে দিয়েছেন। রোদমাখা এক বিকালে নিজেকে ক্যামেরাবন্দি করেন। আর সেই মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে ফেলেন অভিনেত্রী। আর মুহূর্তেই সেই ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। নেটিজেনদের মাঝে শুরু হয় গুঞ্জন।

শুক্রবার (২১ আগস্ট) বিকালে ফেসবুকে বেশ কয়েকটি ছবি পোস্ট করে নেটিজেনদের মাঝে হইচই ফেলেন তিনি।

সেখানে দেখা যায়, হলুদ রঙের ফুলের ছাপ দেওয়া একটি স্টাইলিশ স্লিভলেস পোশাকে অভিনেত্রী। খোলা চুলে রোদ গায়ে লাগানোর মুহূর্তের সঙ্গে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে যুক্ত করেছেন শন মেন্ডেস ও কামিলা কাবেলোর জনপ্রিয় গান ‘সেনোরিটা’। ছবি পোস্টের পর ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন— ‘শি অ্যান্ড দ্য সান’ (সে এবং সূর্য)। অর্থাৎ তিনি আর রোদ একই ফ্রেমে বন্দি।

দেশের বাইরে থেকে ফ্রেমবন্দি হয়েছেন সুন্দরী এ অভিনেত্রী। বেশ কিছু দিন ধরে আমেরিকায় আছেন বলে একটি সূত্রে জানা গেছে। অভিনেত্রীর পরিবার থাকে নিউইয়র্কে, সেই সুবাদেই যাওয়া-আসা। দেশে নানা কর্মব্যস্ততা থাকলেও পারিবারিক টানেই দূরদেশে ছুটে যান অভিনেত্রী।

এর আগে সেখানকার একটি আইম্যাক্স হলে ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’ দেখে নিজের প্রতিক্রিয়া জানিয়েছিলেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। এরপর ঘুরেছেন নিউইয়র্ক পাবলিক লাইব্রেরিতে। দেখেছেন মার্থা গ্রাহামের প্রদর্শনী। মূলত ভ্রমণ আর শিল্পের নানা দিক অনুভবের মধ্য দিয়েই কাটছে অভিনেত্রীর প্রবাসজীবন।

সামাজিক মাধ্যম ফেসবুকে ছবিগুলো ছড়িয়ে পড়ার পর থেকেই নেটিজেনসহ ভক্ত-অনুরাগীদের মন্তব্যের ঘর ভরে ওঠে প্রাণ। ভক্তদের প্রায় সবাই স্পর্শিয়ার গ্ল্যামার ও সৌন্দর্যের প্রশংসা করেছেন। আবার কেউ কেউ তার লুক নিয়ে নানা মতামত দিয়েছেন।

উল্লেখ্য, অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া বর্তমানে কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এ কাজ করছেন। এতে তার সঙ্গে অভিনয় করছেন তৌসিফ মাহবুব, জিয়াউল হক পলাশ, চাষী আলম, মারজুক রাসেল ও শামীম হাসান সরকারসহ আরও অনেকে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

আকাশছোঁয়া স্পর্শ অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়ার

Update Time : ০৭:৩০:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬