০৪:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬

‘মিস ইউনিভার্স পাকিস্তান’ জিতলেন মিসবাহ আরশাদ

ফিলিপাইনে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে ‘মিস ইউনিভার্স পাকিস্তান ২০২৬’ বিজয়ী হয়েছেন মিসবাহ আরশাদ। এর মাধ্যমে চতুর্থ পাকিস্তানি নারী হিসেবে আন্তর্জাতিক মিস ইউনিভার্স প্রতিযোগিতায় নিজ দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেলেন তিনি।

অনুষ্ঠানে মিস ইউনিভার্স পাকিস্তান ফ্র্যাঞ্চাইজির মালিক জশ ইউগেন নতুন বিজয়ী মিসবাহ আরশাদকে অফিশিয়াল স্যাশ পরিয়ে দেন এবং তার পূর্বসূরি রোমা রিয়াজ তার মাথায় বিজয়ের মুকুট তুলে দেন।

মনোবিজ্ঞানের শিক্ষার্থী মিসবাহ চূড়ান্ত প্রশ্নোত্তর পর্বে বিচারকদের মন জয় করেন। বিচারক ও ফিলিপিনো সংগীতশিল্পী-অভিনেতা বেইলি মে তাকে প্রশ্ন করেছিলেন- যদি তার ১০ বছর ও ৮০ বছর বয়সি রূপ একই কক্ষে মুখোমুখি হয়, তবে কার প্রশ্নটি বেশি কঠিন হবে? উত্তরে মিসবাহ জানান, ১০ বছর বয়সি রূপটির প্রশ্নই সবচেয়ে কঠিন হবে; কারণ সে জানতে চাইবে বড় হয়ে তার জীবন কেমন কেটেছে।

তিনি আরও বলেন, “আমি আমার শৈশবের রূপকে বলব যে জীবনে বহুবার ব্যর্থ হয়েও আমি নতুন করে ঘুরে দাঁড়িয়েছি। এটি জীবনের এক সুন্দর চক্র, যা শুধু মেনে নেওয়া নয়, উপভোগ করা উচিত। কারণ আগুন যত উত্তপ্ত হয়, সোনা তত খাঁটি হয়।”

আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় মিসবাহর এটিই প্রথম অংশগ্রহণ নয়। এর আগে তিনি জাপানে ‘মিস ইন্টারন্যাশনাল ২০২৩’ এবং পোল্যান্ডে ‘মিস সুপ্রান্যাশনাল ২০২৪’-এ পাকিস্তানের প্রতিনিধিত্ব করেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

‘মিস ইউনিভার্স পাকিস্তান’ জিতলেন মিসবাহ আরশাদ

Update Time : ০৬:৩৮:০৯ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬