০৬:২২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

শেরপুরে ২৬টি পরিবারের একমাত্র ভরসা বাঁশের সাঁকো

বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের শালফা দক্ষিণপাড়া মহল্লায় দীর্ঘ ৩৬ বছর ধরে চলাচলের কোনো সড়ক নির্মিত হয়নি। মহল্লায় ঢোকার একমাত্র পথটি বছরের প্রায় আট মাসই পানির নিচে তলিয়ে থাকে। ফলে ওই এলাকার ২৬টি পরিবারের প্রায় ২০০ মানুষকে প্রতিনিয়ত বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, সামান্য বৃষ্টিতে বা বর্ষা মৌসুমে এই বাঁশের সাঁকোটি অত্যন্ত পিচ্ছিল ও বিপজ্জনক হয়ে পড়ে। যাতায়াতের সময় সাপখোপের আতঙ্কের পাশাপাশি শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের নিয়ে চরম বিপাকে পড়েন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দা স্বর ভানুসহ কয়েকজন নারী জানান, বিদ্যালয়ে যাওয়ার পথে সাঁকো থেকে শিশুরা প্রায়ই পানিতে পড়ে যায়।

এলাকাবাসীর অভিযোগ, প্রতি নির্বাচনের আগে জনপ্রতিনিধিরা রাস্তা নির্মাণের প্রতিশ্রুতি দিলেও পরে আর কেউ খোঁজ নেন না। কৃষিনির্ভর এই গ্রামের মানুষের উৎপাদিত ফসল বাড়িতে আনতে বা বাজারজাত করতেও অতিরিক্ত অর্থ ও শ্রম ব্যয় করতে হচ্ছে।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আবদুস সামাদ বলেন, “আমি বেশ কয়েকবার ইউনিয়ন পরিষদে বিষয়টি নিয়ে কথা বলেছি এবং রাস্তা নির্মাণের প্রস্তাব দিয়েছি, কিন্তু এখন পর্যন্ত কোনো অনুমোদন মেলেনি।”

খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পিয়ার হোসেন পিয়ার জানান, সমস্যাটি গুরুত্বর। আগামী উপজেলা সমন্বয় কমিটির সভায় বিষয়টি উত্থাপন করে দ্রুত সমাধানের চেষ্টা করা হবে।

শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমু বলেন, “বিষয়টি সম্পর্কে আমি আগে অবগত ছিলাম না। আমি দ্রুত এলাকাটি সরেজমিনে পরিদর্শন করব এবং মানুষের যাতায়াতের কষ্ট লাঘবে প্রয়োজনীয় সড়ক নির্মাণের উদ্যোগ নেব।”

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

শেরপুরে ২৬টি পরিবারের একমাত্র ভরসা বাঁশের সাঁকো

Update Time : ০৭:১১:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬