০৬:২২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

আমি আমার স্বামীর প্রথম ও একমাত্র বউ: দীপ্তি চৌধুরী

‘বিবাগী বিজ্ঞানী’ স্বামীকে নিয়ে মজার অভিজ্ঞতা শেয়ার করেছেন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। রসিকতার ছলে তিনি জানিয়েছেন, স্বামী মুশতাক ইবনে আইয়ুবের প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র স্ত্রী তিনি।

মঙ্গলবার (১৮ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে স্বামীকে নিয়ে নানা কথা তুলে ধরেন দীপ্তি।

তিনি লেখেন, একান্ত সাক্ষাৎকারে তার স্বামী জানিয়েছেন, ভবিষ্যতে আর বিয়ে করার কোনো সম্ভাবনা নেই। দীপ্তির সঙ্গে পরিচয়ের আগে তিনি ‘বিবাগী বিজ্ঞানী’ হিসেবে জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। পরিচিত ও শুভানুধ্যায়ীদের নানা চেষ্টা সত্ত্বেও তার বিয়ে হচ্ছিল না।

রসিকতা করে দীপ্তি বলেন, তিনি স্বামীকে ‘প্রেমের ফাঁদে’ ফেলে তার বড় চিন্তার জগতে ছোট ছোট সাংসারিক স্বপ্ন বুনে দিয়েছিলেন। ফলে স্বেচ্ছায় বিয়ের জালে আটকে যান মুশতাক।

স্বামীর প্রশংসা করে তিনি আরও বলেন, কিছু মানুষের কটূক্তি, উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যাচার ও ট্রলিং তাকে বিন্দুমাত্র বিচলিত করতে পারেনি। তার দৃষ্টিতে, মুশতাক পৃথিবী ও চারপাশের মানুষকে এমনভাবে দেখেন যে সব ধরনের ক্ষুদ্রতা তার কাছে তুচ্ছ হয়ে যায়।

চলতি বছরের ৫ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুশতাক ইবনে আইয়ুবকে বিয়ে করেন দীপ্তি চৌধুরী। ‘টু দ্য পয়েন্ট’ ও ‘স্ট্রেইট কাট’সহ বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে তিনি পরিচিতি পান।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

আমি আমার স্বামীর প্রথম ও একমাত্র বউ: দীপ্তি চৌধুরী

Update Time : ০৭:০১:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬