সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক বিশিষ্ট সাংবাদিক ও শেরপুর টাউনক্লাব পাবলিক লাইব্রেরী অনার্স মহিলা কলেজের বাংলা বিভাগের প্রভাষক নাহিদ আল মালেকের ৪৬ তম জন্মদিন আজ। ১৯৮০ সালের ১৯ আগষ্ট সিরাজগঞ্জ সদর উপজেলার গুনেরগাতি গ্রামে মাতুলালয়ে তিনি জন্মগ্রহন করেন। তার পিতার নাম আলহাজ্ব মুনসী মো: সাইফুল বারী ডাবলু ও মাতার নাম মোছা: সুলতানা পারভীন নার্গিছ। তিনি পল্লী উন্নয়ন একাডেমী ল্যাব: স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি ,বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজ থেকে এইচএস সি ও রাজশাহী বিশ্বদ্যিালয় থেকে বাংলায় অনার্স ও মাস্টার্স ডিগ্রী লাভ করেন। এরপর তিনি রাজশাহী বিশ্বদ্যিালয়ে সাংবাদিকতা ও গনযোগাযোগ বিভাগ থেকে কৃতিত্বের সাথে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। তিনি বগুড়া আইন কলেজ থেকেও এলএলবি ডিগ্রী অর্জন করেছেন। তিনি ২০০৬ সালে ধুনট উপজেলার দীঘলকান্দি গ্রামের (সরকারী কর্মকর্তা) বীর মুক্তিযোদ্ধা মরহুম মেজাম্মেল হক সরকারের ছোট মেয়ে মােছা: শরিফুন্নাহার মুন্নীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি তিন সন্তানের জনক। রড় মেয়ে নাজমুন নাহার রোজা বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজ থেকে এবার এইচ এসসি পরীক্ষায় অংশগ্রহন করেছে। একমাত্র ছেলে মুনসী আহসানুল বারী সিদ্দিকী সার্থক শেরউড ইন্টা: স্কুলে পঞ্চম শ্রেনীর ছাত্র ও ছোট মেয়ে নাদিয়া নিশাত একই স্কুলে নার্সারিতে লেখাপড়া করছে। তার একমাত্র ছোট বোন মোছা: ফারজানা পারভীন কলি একজন গৃহীনি। তিনি আজকের এই শুভদিনে সকলের নিকট দোয়া কামনা করেছেন। সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার পক্ষ থেকে তার ভবিষ্যত সাফল্য ও দীর্ঘায়ু কামনা করা হয়েছে।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 
























