০৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

নন্দীগ্রামে চারটি ক্লিনিক ও দুই ব্যক্তিকে ৮১ হাজার টাকা জরিমানা

বগুড়ার নন্দীগ্রামে সার্বক্ষণিক চিকিৎসক না থাকা, ওটি ও ডেলিভারি রুমে প্রয়োজনীয় সরঞ্জাম না থাকা, লাইসেন্স নবায়ন না করা এবং অপরিচ্ছন্ন পরিবেশসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে চারটি ক্লিনিককে ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া লাইসেন্স ছাড়া চিকিৎসাসেবা প্রদান, স্যালাইন ও ইনজেকশন পুশ করা, স্টমাক ওয়াশ ও ড্রেসিং করাসহ বিভিন্ন অপরাধে দুই ব্যক্তিকে আরও ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত নন্দীগ্রাম বাসস্ট্যান্ড ও পুরাতন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নন্দীগ্রাম বাসস্ট্যান্ড সংলগ্ন হেলথ কেয়ার ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার, ফাতেমা ক্লিনিক, সেবা হসপিটাল এবং নন্দীগ্রাম ইসলামিয়া হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে বিভিন্ন অনিয়ম পাওয়া যায়।

এর মধ্যে সার্বক্ষণিক চিকিৎসক না থাকা, ওটি ও ডেলিভারি রুমে প্রয়োজনীয় সরঞ্জাম না থাকা, লাইসেন্স নবায়ন না করা এবং অপরিচ্ছন্ন পরিবেশের অভিযোগ রয়েছে। এ সময় উল্লিখিত অভিযোগে সেবা হসপিটালে ৩০ হাজার টাকা, ফাতেমা ক্লিনিকে ১০ হাজার টাকা, হেলথ কেয়ার ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ১০ হাজার টাকা ও ইসলামিয়া হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও লাইসেন্স ছাড়া চিকিৎসা প্রদান, স্যালাইন ও ইনজেকশন পুশ করা, স্টমাক ওয়াশ ও ড্রেসিং করাসহ বিভিন্ন অপরাধে আব্দুল কাদেরকে ২০ হাজার টাকা ও আব্দুর রশিদকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল মাহমুদ লিটন।

অভিযানের সময় নন্দীগ্রাম থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

নন্দীগ্রামে চারটি ক্লিনিক ও দুই ব্যক্তিকে ৮১ হাজার টাকা জরিমানা

Update Time : ০৭:৩৮:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬