১০:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬

শেরপুরে ট্রাকের চাপায় এক যুবক নিহত

বগুড়ার শেরপুরে মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি ট্রাকের চাপায় মো. রাজু আহম্মেদ (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর পেছন থেকে আসা কয়েকটি যানবাহন তাঁর মরদেহের ওপর দিয়ে চলে যায়। এতে মরদেহ ছিন্নভিন্ন হয়ে মহাসড়কের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। পরে ঘটনাস্থলে এসে ছোট ভাই হৃদয় আহম্মেদ মরদেহটি শনাক্ত করেন। রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা সাতটার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার নাবিল হাইওয়ে হোটেলের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাজু আহম্মেদ শেরপুর উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের কদিমহাঁসড়া গ্রামের স্বপন প্রামাণিকের বড় ছেলে। তিনি নাবিল হাইওয়ে হোটেলে কর্মরত ছিলেন। পরিবারের সদস্য ও সহকর্মীরা জানান, রোববার রাজুর ছুটির দিন ছিল। প্রত্যক্ষদর্শী মো. পারভেজ আহম্মেদ বলেন, রাজু মহাসড়কের পশ্চিম পাশ থেকে পূর্ব পাশে যাচ্ছিলেন। এ সময় দ্রæতগতির একটি অজ্ঞাত ট্রাক তাঁকে চাপা দেয়। এরপর পেছন থেকে আসা আরও কয়েকটি যানবাহন তাঁর ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে তাঁর মরদেহের অবস্থা বিকৃত হয়ে যায়। ফলে তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। খবর পেয়ে নাবিল হাইওয়ে হোটেলে কর্মরত রাজুর ছোট ভাই হৃদয় আহম্মেদ ঘটনাস্থলে এসে মরদেহটি শনাক্ত করেন। শেরপুর হাইওয়ে থানার সার্জেন্ট ফয়সাল আহম্মেদ বলেন, নিহত যুবকের পরিচয় শনাক্ত করা হয়েছে। তিনি আরও বলেন, দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ধীরগতির হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি শনাক্ত এবং চালককে আটকের চেষ্টা চলছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

শেরপুরে ট্রাকের চাপায় এক যুবক নিহত

Update Time : ০৭:৫৮:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬