০৯:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬

ঘুমের মধ্যেই মৃত্যু জনপ্রিয় অভিনেত্রী অনন্যার

মাত্র ২৭ বছর বয়সে মারা গেলেন ভারতীয় অভিনেত্রী অনন্যা রাজ। এক বছরের বেশি সময় ধরে শারীরিক ও মানসিক নানা সমস্যার মধ্য দিয়ে যাওয়ার পর সম্প্রতি ঘুমের মধ্যেই তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পরিবার।

অভিনেত্রীর সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে দেওয়া পরিবারের এক বিবৃতিতে মৃত্যুর খবরটি প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে নানা প্রতিকূলতার সঙ্গে লড়াই করলেও অনন্যা সাহসের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছিলেন।

পরিবারের পক্ষ থেকে অনন্যার আত্মার শান্তির জন্য সবার কাছে প্রার্থনা চাওয়া হয়েছে। একই সঙ্গে এই শোকের সময়ে তাদের ব্যক্তিগত পরিসর ও গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর অনুরোধ জানানো হয়েছে।

মুম্বাইয়ে বেড়ে ওঠা অনন্যা রাজ হিন্দি ও আঞ্চলিক চলচ্চিত্রের পাশাপাশি সংগীতচিত্রেও কাজ করেছেন। ২০১৬ সালে ‘সেভেন আওয়ার্স টু গো’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। পরে ‘দ্য ফাইনাল এক্সিট’ ও ‘ঘোস্ট’–এ অভিনয় করেন।

শুধু হিন্দি সিনেমাতেই সীমাবদ্ধ ছিলেন না অনন্যা। দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রেও কাজ করেছেন তিনি। ২০২২ সালের তেলুগু রহস্যধর্মী সিনেমা ‘থাগ্গেদে লে’–তে নবীন চন্দ্র, দিব্যা পিল্লাই ও পি রবি শঙ্করের সঙ্গে অভিনয় করেন।

বিভিন্ন সংগীত প্রযোজনা প্রতিষ্ঠানের সংগীতচিত্রেও নিয়মিত দেখা গেছে তাঁকে। ‘মাদ্রাজি গ্যাং’ সিনেমায় সারিতা চরিত্রে অভিনয় করে আরও পরিচিতি পান অনন্যা।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

ঘুমের মধ্যেই মৃত্যু জনপ্রিয় অভিনেত্রী অনন্যার

Update Time : ০৬:৩৮:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬