০৩:২৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬

শেরপুরে পাখির বাসা ডিম ও ছানা ধ্বংসের মামলায় গ্রেপ্তার ১

বগুড়ার শেরপুরে গাছ কেটে পরিযায়ী শামুকখোল পাখির বাসা, ডিম ও ছানা ধ্বংসের অভিযোগে করা মামলায় আজাহার আলী (৬৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার গাড়িদহ ইউনিয়নের রামনগর গ্রামে তাঁর নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, পুলিশের উপস্থিতি টের পেয়ে আজাহার আলী বাড়ির দেয়াল টপকে পাশের জঙ্গলে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ধাওয়া করে জঙ্গল থেকে তাঁকে আটক করে। শনিবার (১৫ আগস্ট) তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আজাহার আলী তাঁর ব্যক্তিগত মালিকানাধীন জমির জলপাই ও পিতরাজের সাতটি বড় গাছ কেটে ফেলেন। ওই গাছগুলোতে কয়েকশ পরিযায়ী শামুকখোল পাখি বসবাস করত। গাছ কাটার ফলে পাখির বাসাগুলো মাটিতে পড়ে বিপুলসংখ্যক ডিম নষ্ট হয় এবং অসংখ্য ছানা মারা যায়।

এ ঘটনায় বন বিভাগের শেরপুর রেঞ্জ কর্মকর্তা মো. সালাহ উদ্দিন পারভেজ বাদী হয়ে গত মঙ্গলবার রাতে শেরপুর থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন বলেন, তদন্তে গাছ কেটে পাখির বাসা ও ডিম নষ্ট করার ঘটনার সত্যতা পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে।

স্থানীয় পরিবেশবাদী সংগঠন ‘পরিবেশ প্রতিরক্ষা সংস্থা’র সভাপতি সোহাগ রায় জানান, রামনগর গ্রামে ২০১৪ সাল থেকে পরিযায়ী শামুকখোলসহ বিভিন্ন প্রজাতির পাখি বসবাস করে আসছে। এ কারণে এলাকাটি স্থানীয়দের কাছে ‘পাখি কলোনি’ নামে পরিচিত। গত ৮ আগস্ট গাছ কাটার ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বন বিভাগ ও প্রশাসন এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেয়।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

অস্ট্রেলিয়াকে টেষ্টে হারিয়ে বাংলাদেশের ইতিহাস

শেরপুরে পাখির বাসা ডিম ও ছানা ধ্বংসের মামলায় গ্রেপ্তার ১

Update Time : ০৬:৫৭:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬