০৩:২০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

হঠাৎ রাবিনা ট্যান্ডনের পোশাক কামড়ে ধরলো কুকুর!

মুম্বাইয়ে ‘ওহ মাই ডগ’র প্রিমিয়ার অনুষ্ঠানে ঘটে গেল এক অপ্রত্যাশিত ঘটনা। রেড কার্পেটে ক্যামেরার সামনে পোজ দেওয়ার সময় বলিউড অভিনেত্রী রাবিনা ট্যান্ডনের পোশাক হঠাৎই কামড়ে ধরে একটি কুকুর। মুহূর্তেই তৈরি হয় অস্বস্তিকর পরিস্থিতি। তবে পুরো ঘটনাটি অসাধারণ ধৈর্য ও হাসিমুখে সামলে প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেত্রী।

প্রিমিয়ারে হলুদ রঙের পোশাকে হাজির হয়েছিলেন রাবিনা। রেড কার্পেটে উপস্থিত একটি কুকুরকে আদর করার পর তিনি একা ছবি তোলার জন্য দাঁড়ান। ঠিক তখনই কুকুরটি তার পোশাকের ঝুলন্ত অংশে কামড়ে ধরে ঘেউঘেউ করতে শুরু করে।

এমন পরিস্থিতিতে অনেকেই আতঙ্কিত হয়ে পড়লেও রাবিনা ছিলেন সম্পূর্ণ শান্ত। তিনি কোনো ধরনের হইচই বা বিরক্তি প্রকাশ না করে স্থির হয়ে দাঁড়িয়ে থাকেন। পরে ডগ হ্যান্ডলাররা এসে কুকুরটিকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ঘটনার পরও কুকুরটির প্রতি কোনো বিরূপ প্রতিক্রিয়া দেখাননি রাবিনা। বরং পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর আবারও স্নেহভরে কুকুরটির গায়ে হাত বুলিয়ে আদর করেন। অভিনেত্রীর এই আচরণ উপস্থিত সবাইকে মুগ্ধ করে।

পরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে পুরো ঘটনার ব্যাখ্যাও দেন রাবিনা। তিনি জানান, এটি কোনো আক্রমণের ঘটনা ছিল না।

অভিনেত্রীর ভাষ্য, রেড কার্পেটে আরেকটি কুকুরকে দেখে উত্তেজিত হয়ে পড়েছিল প্রাণীটি। সেই উত্তেজনার কারণেই ভুলবশত তার পোশাক কামড়ে ধরেছিল।

রাবিনা বলেন, ‘ও আমাকে আক্রমণ করতে চায়নি। অন্য একটি কুকুরকে দেখে ও উত্তেজিত হয়ে পড়েছিল। তাই এমনটা হয়েছে।’

পশুপাখির প্রতি ভালোবাসার জন্য দীর্ঘদিন ধরেই পরিচিত রাবিনা ট্যান্ডন। এর আগে মুম্বাইয়ের রাস্তায় আহত ও অসহায় কুকুর উদ্ধার করে প্রশংসা পেয়েছেন তিনি। নিজের পোষা প্রাণীদের প্রতিও তার গভীর মমত্ববোধের নানা মুহূর্ত প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেন।

রেড কার্পেটের এই অপ্রত্যাশিত ঘটনাতেও তার ধৈর্য, সংযম এবং প্রাণীদের প্রতি ভালোবাসা আবারও ভক্তদের মন জয় করেছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

প্রধানমন্ত্রী তারেক রহমান কিশোরগঞ্জে যাচ্ছেন রবিবার

হঠাৎ রাবিনা ট্যান্ডনের পোশাক কামড়ে ধরলো কুকুর!

Update Time : ০৭:৩৮:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬