০৫:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

সান্তাহারে ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর এলাকায় ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় পুলিশ সাজু মিয়া (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। সে সান্তাহার ইয়ার্ড কলোনী এলাকার মৃত আবুল কালাম আজাদের ছেলে। গত মঙ্গলবার রাতে সান্তাহার হার্ভে স্কুলের পিছনে পুকুর পাড়ে ট্যাবলেট বিক্রি কালে তাকে গ্রেফতার ও ২০পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আদমদীঘি থানা পুলিশ জানায়, মঙ্গলবার রাতে উল্লেখিত স্থানে মাদক বেচাকেনা চলছে। এমন সংবাদের ভিত্তিতে সান্তাহার ফাঁড়ি পুলিশ সেখানে অভিযান চালিয়ে সাজু মিয়া নামের ওই মাদক কারবারিকে আটক ও তার হেফাজত থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বলেন এ ঘটনায় সান্তাহার ফাঁড়ির উপ পরিদর্শক প্রতুল কুমার বাদি হয়ে থানায় একটি মামলা রুজু করে। গ্রেফতারকৃতকে বুধবার (১২ আগস্ট) আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

শেরপুরে পূজা উদযাপন পরিষদের বিশালপুর ইউনিয়ন কমিটি গঠন

সান্তাহারে ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

Update Time : ০৭:১২:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬