১২:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬

শিবগঞ্জে ৭ ফুট লম্বা পদ্ম গোখরা সাপ উদ্ধার

বগুড়ার শিবগঞ্জে মাছ ধরার জালে আটকে পড়া ৭ ফুট দীর্ঘ একটি অত্যন্ত বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৬ টার দিকে উপজেলার গুজিয়া বালা পাড়া গ্রাম থেকে সাপটি উদ্ধার করে স্বেচ্ছাসেবী সংগঠন ‘পরিবেশ প্রতিরক্ষা সংস্থা’। পরে সাপটিকে নিরাপদ প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়।

স্থানীয়রা জানান, সকালে গুজিয়া বালা পাড়া গ্রামের কৃষক মো. আশরাফুলের মাছ ধরার জালে সাপটি আটকে পড়ে। ওই কৃষক জাল তুলতে গিয়ে বিষধর সাপটি দেখতে পান। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিলে বন বিভাগের মাধ্যমে খবর পেয়ে পরিবেশ প্রতিরক্ষা সংস্থার একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সংগঠনের সভাপতি সোহাগ রায় সাগর এবং সদস্য আবু হানিফ ও মো. রাতিন সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করেন। উদ্ধার অভিযানে শিবগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত বন কর্মকর্তা নাজমুল ইসলামও উপস্থিত ছিলেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

শিবগঞ্জে ৭ ফুট লম্বা পদ্ম গোখরা সাপ উদ্ধার

Update Time : ০৭:০০:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬