০৯:০১ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

শেরপুরে ‘এসো গড়ি নতুন দেশ’এর ফুটবল বিতরণ

মাদকদ্রব্য সেবন ও অনলাইন গেমে আসক্তি থেকে শিক্ষার্থী-কিশোরদের দূরে রাখতে বগুড়ার শেরপুরে ফুটবল বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘এসো গড়ি নতুন দেশ’।

শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যায় শেরপুর উপজেলার ধুনট রোড মোড় এলাকায় সংগঠনটির কার্যালয়ে শিক্ষার্থী ও কিশোরদের মধ্যে ফুটবল বিতরণ করা হয়।

সংগঠন সূত্রে জানা গেছে, প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থী-কিশোরদের খেলাধুলায় উৎসাহিত করতে ১০টি ফুটবল বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে আরও ফুটবল বিতরণ করা হবে। খেলাধুলার প্রতি আগ্রহ বাড়িয়ে তরুণ প্রজন্মকে মাদক ও অনলাইন গেমের আসক্তি থেকে দূরে রাখাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

ফুটবল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘এসো গড়ি নতুন দেশ’ সামাজিক সংগঠনের সভাপতি নাদিম মাহমুদ, সাধারণ সম্পাদক সুমন শিহাব, প্রচার সম্পাদক ওমর ফারুক, ধর্মীয় বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন প্রমুখ।

সংগঠনের সভাপতি নাদিম মাহমুদ বলেন, শিক্ষার্থী-কিশোরদের অবসর সময় যেন মাদক কিংবা অনলাইন গেমে নষ্ট না হয়, সে জন্য তাদের মাঠমুখী করতে আমাদের এই উদ্যোগ। ভবিষ্যতে আরও বেশি শিক্ষার্থী ও কিশোরকে খেলাধুলার সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

শেরপুরে ‘এসো গড়ি নতুন দেশ’এর ফুটবল বিতরণ

Update Time : ০৬:৫৮:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬